1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

বাহারি রঙের পোশাক পরে সমাবেশে ছাত্রদল নেতা-কর্মীরা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১৭০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনের সড়কে চলছে ছাত্র সমাবেশ। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ ছাত্র সমাবেশের আয়োজন করেছে কেন্দ্রীয় ছাত্রদল। সমাবেশে লাল, নীল, সবুজ, হলুদসহ হরেক রঙের ক্যাপ ও গেঞ্জি পরে অংশ নিয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা।

আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অস্থায়ী মঞ্চে এ সমাবেশ শুরু হয় । দুপুর ১টার পর থেকে রাজধানী এবং আশপাশের জেলা থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা বাহারি রঙের ক্যাপ পরে ছোট-ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে আর সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া ছাত্রসমাবেশে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকরাও উপস্থিত রয়েছেন।

এদিকে সমাবেশে আসা নেতা-কর্মীদের অনেককে রুটি কলা এবং বিরিয়ানি খেতে দেখা গেছে। ছাত্রদলের নেতা-কর্মীরা বলছেন, নারায়ণগঞ্জ, রূপগঞ্জ ও গাজীপুরের নেতা-কর্মীরা সকালে রওনা হয়েছেন। দুপুরের খাবার খাওয়া তাদের পক্ষে সম্ভব হয়নি। তাই সমাবেশে যতটুকু সম্ভব খাবারের ব্যবস্থা নিজেরাই করেছেন।

ছাত্রদলের এ সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর ফকিরাপুল মোড়, সমাবেশের পাশে মিডওয়ে হোটেল এবং নাইটিঙ্গেল মোড়ে বিপুল সংখ্যক পুলিশসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com