1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

তারেক জিয়াকে দেশে এনে বিচার করবো: শেখ হাসিনা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ২৭৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্রিটিশ সরকারের সাথে যোগাযোগ করবো, তারেক জিয়াকে ফেরত পাঠাতে বলবো। এদেশে নিয়ে এসে ওর সাজা বাস্তবায়ন করবো।

আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সাথে নগর ও সহযোগী সংগঠনের যৌথ সভায় গণভবন থেকে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে আওয়ামী লীগ সভানেত্রী এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, বিএনপির অপকর্মের জন্য ইমার্জেন্সি আসলো। আর মুচলেকা দিয়ে বিদেশে পালিয়ে গেলো। এতো সাহস থাকলে দেশে ফিরে আসলো না কেন? অথচ আমাকে দেশে আসতে দেবে না। আমি আসবো মামলার মুখোমুখি হবো কোর্টে দাঁড়াবো। এক প্রকার যুদ্ধ করেই দেশে আসি।

আওয়ামী লীগ সভানেত্রী হওয়ার পর দেশে ফিরে আসার কথা তুলে ধরে তিনি বলেন, ওর (তারেক রহমান) বাপও তো ঠেকাতে পারিনি। আমি দেশে ফিরে এসেছি। রাজনীতি করার শখ বাহিরে পালাতে থাকে কেন? আওয়ামী লীগ উৎখাত করবে! আওয়ামী লীগ ভেসে আসেনি! আওয়ামী লীগ বিএনপির মতো পকেট মধ্যে সৃষ্টি হওয়া দল না- এটা মনে রাখতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেছেন, বহু মার খেয়েছি। আর নয়, যে হাত মারতে আসবে সে হাত ভেঙে দিতে হবে। যে হাত আগুন দিতে আসবে সে হাত সেই আগুনে দিতে হবে। আর সহ্য করা হবে না। আমাদের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ কখনো জনগণের ভোট চুরি করেনি বরং জনগণের ভোট সংরক্ষণ করেছে। ১৫ ফেব্রুয়ারি নির্বাচনের বিএনপি ভোট চুরি করেছিল বলে খালেদা জিয়া পদত্যাগ করতে বাধ্য হয়। আমরা ১৪ বছরে এতো উন্নতি করতে পারলে ২১ বছর যারা ক্ষমতায় ছিল তারা করতে পারলো না কে ? আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না। ৬ বছর থেকে ৬০ বছরের বৃদ্ধ কেউ রক্ষা পায়নি। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর গুণে গুণে তার জবাব দিতে পারতাম। সেই ক্ষমতা আওয়ামী লীগের আছে। কিন্তু আমরা তা করিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com