1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

স্মার্ট কার্ড পাবেন ভূমি মালিকরা : ভূমিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ৩০৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ভূমি মালিকদের মালিকানা সংক্রান্ত স্মার্ট কার্ড দেওয়া হবে। কার্ডে মালিকের ভূমি সংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়া থাকবে।

আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত এক সংলাপে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) গণমাধ্যম কেন্দ্রে এ সংলাপের আয়োজন করে।

সাইফুজ্জামান চৌধুরী বলেন, ভূমি মালিকদের একটি আলাদা কার্ড থাকবে, এর নাম হবে সার্টিফিকেট অব ল্যান্ড ওনারশিপ (ভূমি মালিকানার সনদ)। এতে ব্যক্তির কতটুকু জমি আছে তার আদ্যপান্ত উল্লেখ থাকবে। কার্ডটিতে দেওয়া তথ্য স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হবে। যেমন কোনো এক ব্যক্তির ২০ কাঠা জমি আছে, সেখান থেকে পাঁচ কাঠা বিক্রি করে ফেললে তা স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হয়ে যাবে।

ভূমিমন্ত্রী বলেন, কার্ড দেওয়ার কাজ চলতি অর্থবছরেই শুরু হবে। জমির মালিকের কি আছে আর কি নেই, তা কার্ডে দেওয়া থাকবে। দেশে মাঠ পর্যায়ের ভূমি অফিসগুলোয় এখনও সমস্যা রয়েছে। লোকজন হয়রানির শিকার হচ্ছে। কিন্তু এসব আমরা সহনীয় পর্যায় নিয়ে আসতে চেষ্টা করছি। অভিযোগগুলো শোনার জন্য আমরা কল সেন্টার খুলেছি। এটি আরও হালনাগাদ করা হচ্ছে।

তিনি বলেন, কল সেন্টারে বিদেশ থেকেও ফোন করে সমস্যার সমাধান করা হচ্ছে। হয়রানির জায়গা আমরা অনেক কমিয়ে এনেছি।

বিএসআরএফ’র সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে সূচনা বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি মোতাহের হোসেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com