1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

স্বীকৃত ক্রিকেটে এক হাজার উইকেট সাকিবের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ মে, ২০২১
  • ৪২০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কত কত রেকর্ড নিজের করেছেন, তার কি কোনো হিসাব আছে? অনেক কিছুতেই তিনি দেশের তো বটেই, বিশ্বেও হয়েছেন সেরা। সাকিব আল হাসান অনন্য হলেন আরও এক মাইলফলক ছুঁয়ে। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে স্বীকৃত ক্রিকেটে তিনি পেয়েছেন ১০০০তম উইকেট।

রোববার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে স্বীকৃত ক্রিকেটে নিজের এক হাজার তম উইকেট পেয়েছেন এই অলরাউন্ডার। কুশাল মেন্ডিসকে মেহেদি হাসান মিরাজের ক্যাচ বানিয়ে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।

তার আগে এই কীর্তি গড়েছিলেন আব্দুর রাজ্জাক। বাঁহাতি এই স্পিনার ১১৪৫ উইকেট নিয়েছেন তিন সংস্করণের স্বীকৃত ক্রিকেটে ।

স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশের প্রথম উইকেট ছিলেন ভুসিমুজি সিবান্দা। বাংলাদেশ এ দলের হয়ে ২০০৫ সালে ২০ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে তাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি।

সাকিব বাংলাদেশসহ ২৫টি দলের হয়ে খেলেছেন প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ ও স্বীকৃত টি–টোয়েন্টি। মোট উইকেটের অর্ধেকের বেশি উইকেট সাকিব পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে। বাংলাদেশের হয়ে তিন সংস্করণে এই অলরাউন্ডার পেয়েছেন ৫৬৯ উইকেট।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com