1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

আল্লাহ নিজ হাতে গজব না ফেললে দেশে দুর্ভিক্ষ হবে না : খাদ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ৩৮২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আল্লাহ নিজ হাতে গজব না ফেললে দেশে দুর্ভিক্ষ হবে না জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘দেশে চালের সর্বকালের সর্বোচ্চ মজুত আছে, দুর্ভিক্ষ হবে না। হওয়ার কোনো চান্স নেই। যদি আল্লাহ নিজ হাতে গজব না ফেলেন।’ বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশন শেষে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, ‘আমনটা ভালো হয়েছে। আমন যেখানে প্রতি বিঘা জমিতে ১৫ থেকে ১৬ মণ হতো, সেখানে এবার ২০ থেকে ২৫ মণ হয়েছে। তাছাড়া সামনে আবার বোরোর আবাদ। বোরোর ফলনও ভালো হবে। অতএব শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে গ্লোবালি যে মার্কেট বৃদ্ধি আছে সেটার সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকেকেও চলতে হবে।’

চালের এত মজুত তবুও দাম কমছে না কেন- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘চালের দাম যাদের জন্য অসহনীয় তাদের জন্য ওএমএস, খাদ্যবান্ধব ভিজিডি, ভিজিএফ আছে। অতএব শঙ্কিত হওয়ার কারণ নেই। সবাই ভালো আছে। তবে খাদ্যের অপচয় যেন রোধ হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। কারণ অনেক বিয়ে বাড়িতে ১৫ থেকে ২০ পারসেন্ট খাবার নষ্ট হয়। এগুরো রোধ করতে হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com