1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১৮৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মোজো ও মাল্টিমিডিয়া রিপোর্টারদের সংগঠন মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সমকালের যাকারিয়া ইবনে ইউসুফ এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মানবজমিনের আলতাফ হোসাইন।

বুধবার (২২ মার্চ) রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে সংগঠনটির অভিষেক অনুষ্ঠিত হয়। এতে আগামী এক বছরের জন্য ১৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব দীপ আজাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাধারণ সম্পাদক মামুনুর রশিদসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মাল্টিমিডিয়া রিপোর্টাররা।

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি তাওহীদ মামুন (যুগান্তর), যুগ্ম সাধারণ সম্পাদক রুকাইয়া জহির (দ্য বিজনেস স্টান্ডার্স-টিবিএস), সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম (যায়যায়দিন), দপ্তর সম্পাদক মামুন সোহাগ (সমকাল), অর্থ সম্পাদক রহমত উল্লাহ (আমার সংবাদ), প্রচার সম্পাদক ইসমাঈল সিরাজী (দেশ রূপান্তর), নারী বিষয়ক সম্পাদক অরিন সুলতানা (আমার সংবাদ), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আল ইমরান (সময়ের আলো), সাংস্কৃতিক সম্পাদক সিকদার মোহাম্মদ সাব্বির (জনকণ্ঠ), সাহিত্য সম্পাদক রাব্বি হোসাইন (ঢাকা ট্রিবিউন), বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আকতারুজ্জামান (ঢাকা পোস্ট), ক্রীড়া সম্পাদক মিরাজুল ইসলাম (আমাদের সময়), আপ্যায়ন বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম (যুগান্তর), কার্যনির্বাহী সদস্য আকরাম হোসেন নাঈম (কালবেলা), আব্দুল্লাহ মামুন (যায়যায়দিন), তানভীর আহমেদ (ইত্তেফাক) এবং মিফতাহুল জান্নাত (মানবজমিন)।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com