1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ২০১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণদিকের অঙ্গরাজ্য আরকানসাসে স্থানীয় সময় শুক্রবার (৩১ মার্চ) আঘাত হেনেছে একটি শক্তিশালী টর্নেডো। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। অপরদিকে উত্তর দিকের ইলিনয় রাজ্যে ঝড়ের কবলে পড়ে উড়ে গেছে একটি থিয়েটারের ছাদ। এতে ১ জন নিহত হওয়ার পাশাপাশি ২৮ জন আহত হয়েছেন।

শনিবার (১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

ইলিনয়ে থিয়েটারের ছাদটি যে সময় উড়ে যায়, তখন সেখানে একটি কনসার্ট চলছিল। গান চলায় থিয়েটারটি মানুষে পরিপূর্ণ থাকায় হতাহতের পরিমাণও বেশি হয়েছে।

আরকানসাসে টর্নেডোটি আঘাত হানে শুক্রবার বিকেলে। রাজ্যটির গভর্নর সারাহ হুকাবে সান্ডার্স বলেছেন, এই টর্নেডোর কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন সাধারণ মানুষ।

গভর্নর সান্ডার্স জানিয়েছেন, দু’জন নিহত হয়েছেন আরকানসাসের ওয়েন শহরে। অপরদিকে রাজ্যটির রাজধানী লিটল রকের পাশের শহর পুলাস্কি কাউন্টির একজন কর্মকর্তা ওই এলাকায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com