1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি গঠনের দাবি শেখ পরশের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ২২৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সাম্প্রতি বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি গঠন করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।

আজ শনিবার (১৫ এপ্রিল) রাজধানীর ধোলাইপাড় উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ ফজলে শামস্ পরশ বলেন, ‘সাম্প্রতি বিভিন্ন জায়গা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এত ঘনঘন অগ্নিকাণ্ডের পেছনে ষড়যন্ত্রের হাত আছে কি না, তা খতিয়ে দেখার জন্য সরকারকে অনুরোধ করছি। কারণ এত ঘনঘন অগ্নিকাণ্ডের ঘটনা কোনো দুর্ঘটনা হতে পারে না। বিএনপি-জামাত অগ্নিকাণ্ডে পারদর্শী, তাদের এ ব্যাপারে অভিজ্ঞতা আছে। তদন্ত কমিটি গঠন করে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে।’

ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজার সঞ্চলনায় অনুষ্ঠানে যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ এবং উপদপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা বক্তব্য রাখেন।

পরশ বলেন, ‘বিএনপি-জামাত সরকার এদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল পাঁচবার, আর আমাদের সরকার দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করেছে। আজকে একটা মেসেজ ক্লিয়ার—দুর্নীতিবাজ যেই হোক, কারোই রক্ষা নেই।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com