1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

৩ দিনে ঢাকা ছেড়েছেন সাড়ে ৫৩ লাখ সিমধারী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ৩৬৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম উৎসব ঈদুল ফিতরে প্রতি বছরের মতো এবারও বিপুল সংখ্যাক মানুষ প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছেড়েছেন।

ঈদের ছুটি শুরুর আগের দিন মঙ্গলবার থেকে তিন দিনে বিভিন্ন মোবাইল অপারেটরের সাড়ে ৫৩ লাখের বেশি গ্রাহক ঢাকা ছেড়েছেন। শুক্রবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

মন্ত্রীর দেওয়া তথ্যমতে, ১৮, ১৯, ২০ এপ্রিল (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) এ তিনদিনে ঢাকা ছেড়েছেন ৫৩ লাখ ৫৪ হাজার ৮৩২ সিমধারী। একই সময়ে ঢাকায় এসেছে ১৯ লাখ পাঁচ হাজার ৯০২ সিমধারী।

২০ এপ্রিল মোবাইল অপারেটরের হিসাবে গ্রামীণফোনের ৮ লাখ ২৫ হাজার ৯৪৪টি, রবির ৭ লাখ ৫৪ হাজার ৪৮২টি, বাংলালিংকের ৮ লাখ ২৮ হাজার ৯৬টি এবং টেলিটকের ৪৫ হাজার ৩৮৭টি।

১৯ এপ্রিল ঢাকা ছেড়েছে গ্রামীণফোনের ৫ লাখ ৭৯ হাজার ৮৭৮টি সিম, রবির ৪ লাখ ১৬ হাজার ৯৫৫টি, বাংলালিংকের ৬ লাখ ৫৮ হাজার ২৫২টি, টেলিটকের ১৭ হাজার ৫৬০টি সিম।

১৮ এপ্রিল গ্রামীনফোনের ৩ লাখ ৩৪ হাজার ২৯৫টি, রবির ৩ লাখ ২ হাজার ২৮৪, বাংলালিংকের ৫ লাখ ৭৩ হাজার ৫০৯টি এবং টেলিটকের ১৮ হাজার ১৯০।

মন্ত্রী জানিয়েছেন, এই সিমের হিসাব করে মানুষের ঢাকা ছাড়ার প্রকৃত হিসাব পাওয়া সম্ভব নয়। কারণ, এটা কোনোভাবেই বাড়িফেরা মানুষের ‘প্রকৃত সংখ্যা’ নয়।

মোবাইল ফোনবিহীন শিশুরা এই হিসাবের বাইরে রয়ে গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে, দেশে ১৪ বছরের কম বয়সীর সংখ্যা মোট নাগরিকের ২৭ দশমিক ৭ শতাংশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com