1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

বগুড়ায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৭২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বগুড়ার ধুনট উপজেলায় প্রথম শ্রেণিতে পড়ুয়া এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার রাত ৯টার দিকে ধুনট থানা পুলিশ ওই শিশুর মরদেহ উদ্ধার করেছে।

নিহত শিশু রজনী আকতার (৭) ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের এলাঙ্গী পশ্চিমপাড়া এলাকার গাজিউর রহমানের মেয়ে এবং সে এলাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।

নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে শিশু রজনী বাড়ি থেকে বের হয়ে এলাঙ্গী বাজারের দিকে যায়। কিন্তু এরপর সে আর বাড়ি ফেরেনি। পরে তার পরিবার সন্ধ্যার পর থেকেই বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে তার কোনও সন্ধান পায়নি। এ কারণে নিখোঁজ ওই শিশুকে খুঁজতে মসজিদ ও বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। কিন্তু তারপরও শিশুটির কোনও সন্ধান পায় না তার পরিবার। এতে নিরুপায় হয়ে শুক্রবার দুপুরের দিকে ওই শিশুর বাবা ধুনট থানায় একটি জিডি করেন।

এদিকে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এলাঙ্গী ইউনিয়ন পরিষদের উত্তর পাশের একটি জঙ্গলে শিশু রজনী আকতারের মরদেহ দেখতে পেয়ে ধুনট থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে। নিহত শিশু রজনীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ধারণা করছে, তাকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে। স্থানীয়দের ধারণা পূর্ব শত্রুতার জের ধরেই এই ঘটনা ঘটানো হয়েছে।

এ বিষয়ে ধুনট থানার পুলিশ পরির্দশক তদন্ত মনিরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধরণা করা হচ্ছে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com