1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

নির্বাচন দেশের সংবিধান অনুযায়ী সঠিক সময়ে অনুষ্ঠিত হবে – স্থানীয় সরকার মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ১৭৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্  ইসলাম বলেছেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো বিদেশি শক্তির প্রেসক্রিপশন অনুযায়ী নির্বাচন হবে না। কারণ এই দেশ আমাদের দেশ। বিদেশিরা আমাদের ভিক্ষুকের জাতি খেতাব দেওয়া ছাড়া আর কিছুই দেয়নি। সেই অপবাদ দূর করে এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে উন্নয়নের রোল মডেল। যত চাপই আসুক আমাদের নির্বাচন দেশের সংবিধান অনুযায়ী এবং সঠিক সময়ে অনুষ্ঠিত হবে।

আজ সকালে তিনি কুমিল্লার লাকসামে নিহত পৌর ছাত্রলীগের সহসভাপতি ইফতেখার আহমেদ অনিকের কোরআনখানি ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, লাকসামে ছাত্রলীগের নেতা অনিককে কুপিয়ে হত্যা করেছে যুবদল ও ছাত্রদলের সন্ত্রাসীরা।
আর এ ঘটনাকে ভিন্নখাতে নিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মিথ্যাচারে নেমেছেন। তিনি হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ না করে উল্টো বিএনপি নেতার বাড়ি ভাঙচুর করার মিথ্যা ও বানোয়াট বিবৃতি দিয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

মোঃ তাজুল ইসলাম আরো বলেন, বিএনপি চায় জনগণের ভোটের অধিকার যেন প্রতিষ্ঠিত না হয়। এজন্য তারা ভোট চায় না; তারা সন্ত্রাস করে ক্ষমতায় আসতে চায়। তাই নির্বাচন বানচাল করতে বিএনপি ষড়যন্ত্রে মেতে উঠেছে। ২০১৪ সালের নির্বাচনে অংশ না নিয়ে তারাই মানুষের ভোটের অধিকার নষ্ট করেছে। অথচ এখন তারা বলে জণগণকে ভোট দিতে দেওয়া হয়নি। যত ষড়যন্ত্র আর বাধাই অসুক সংবিধান অনুযায়ী পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয় আগামীতে বাংলাদেশেও সেভাবেই নির্বাচন হবে।

বাংলাদেশ কোন বিদেশি শক্তির কাছে মাথা নোয়াবে না উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী আরো বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়ও সপ্তম নৌবহর আর অস্ত্র পাঠিয়ে আমাদের বিজয়কে ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র হয়েছিল। কিন্তু বাঙালি সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করেই স্বাধীনতার লাল সবুজ পতাকা অর্জন করেছে।

লাকসাম উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনূস ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন সানী, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার, পৌর ছাত্রলীগের সভাপতি সাইফ খান স্বাধীনসহ অন্যরা।

প্রসঙ্গত, গত ২১ জুন ছাত্রদলের নেতা-কর্মীদের হামলায় ইফতেখার আহমেদ অনিক আহত হন। উপর্যুপরি ছুরিকাঘাতে মেধাবী ছাত্র নেতা অনিকের শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়। এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত বুধবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com