1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

ভিডিও ফুটেজ দেখে হামলার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে: রিটার্নিং কর্মকর্তা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ২৬৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমকে মারধরের ঘটনায় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মনির হোসাইন খান।

সোমবার (১৭ জুলাই) বিকেলে মোবাইলে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

মনির হোসাইন খান বলেন, হিরো আলমকে মারধরের ঘটনায় পুলিশের কাছে ভিডিও রয়েছে। সেই ভিডিও দেখে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে তিনি বলেন, আশরাফুল আলম নামে একজন প্রার্থী ৬০-৭০ জন লোক নিয়ে কেন্দ্রে এসেছিলেন। তখন দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাদের সেখানে প্রবেশে বাধা দিয়ে প্রটোকল দিয়ে বের করে দেন।

হিরো আলমের ওপর হামলা হয়েছে, তাহলে কি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে নেই? এ প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, না নিয়ন্ত্রণ আছে। তাকে কেন্দ্রের ভেতরে মারধর করা হয়েছে কিনা সেটি তো আমি দেখিনি। মারধরের অভিযোগ আমার কাছে এসেছে। আমি বিষয়টি দেখছি। আমাকে তো বিষয়টি আগে দেখতে হবে। বিষয়টি খতিয়ে দেখার পর কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

রিটার্নিং কর্মকর্তা বলেন, এখানে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিয়ে উনিও (হিরো আলম) কিন্তু কোনো অভিযোগ করেননি। হামলাকারীরা কোনো স্লোগান দিয়েছিল কিনা এবং ব্যাজ পরিহিত ছিল কিনা সবকিছু খতিয়ে দেখা হবে।

এর আগে, বিকেল সাড়ে ৩টার দিকে বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে ভোটকেন্দ্রের বাইরে হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে রামপুরার বেটার লাইফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, আমি সারাদিন বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। বিকেল ৩টার পর বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রে কিছু লোক আমার ওপর হামলা চালায়।

এদিকে হিরো আলমের ওপর হামলার ঘটনায় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে পুলিশ।

প্রসঙ্গত, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় আজ (সোমবার)। এ নির্বাচনে হিরো আলম ও আওয়ামী লীগের মোহাম্মদ এ আরাফাতসহ ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com