1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

সাংবাদিকতা পেশার নিরাপত্তার জন্য ওয়েজবোর্ডের প্রয়োজন : পরিকল্পনামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৩৩৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সাংবাদিকতা পেশায় নিরাপত্তার জন্য ওয়েজবোর্ডের প্রয়োজনীয়তা রয়েছে। আপনাদের (সাংবাদিকদের) জন্য ওয়েজবোর্ড ঘোষণা হয়, কিন্তু বাস্তবায়ন হয় না। তবে কেউ এটা মানে, কেউ মানে না। ওয়েজবোর্ড যেহেতু সবার সঙ্গে আলোচনা করেই হয়েছে, তাহলে মানবে না কেন? সাংবাদিকতা পেশায় নিরাপত্তার জন্য ওয়েজবোর্ডের প্রয়োজনীয়তা আছে। আমরা সরকারি চাকরিতে যেমন নিরাপত্তা পাই, আপনারা সাংবাদিকরা তেমনটা পান না।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতি আয়োজিত কার্টুনিস্ট এম এ কুদ্দুসের স্মরণ সভায় এসব কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, একটি কার্টুনের মাধ্যমে হাজারো শব্দের চেয়েও বেশি কিছু বোঝানো যায়। কিন্তু বর্তমানে পত্র-পত্রিকায় আগের মতো কার্টুন দেখি না। পশ্চিমা জগতে কার্টুনের বিশাল ভূমিকা রয়েছে। এই কার্টুনের সৃজনশীল স্রষ্টা ছিলেন এম এ কুদ্দুস।

এম এ মান্নান বলেন, তথ্য জানার মাধ্যম হচ্ছেন সাংবাদিকরা। প্রকৃত তথ্য জানার জন্য আমি সাংবাদিকদের সঙ্গে মেশার চেষ্টা করি।

তিনি আশা প্রকাশ করেন, সাংবাদিকতা পেশায় যারা ভূমিকা পালন করছেন, তারা রাষ্ট্র ও সমাজের প্রতি দায়বদ্ধ থেকে দায়িত্ব পালন করবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com