1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

-২০ সম্মেলনের মাঝে দিল্লিতে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠককে স্বাগত – বেগম রওশন এরশাদ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬০ বার দেখা হয়েছে

 

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ জি-২০ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠককে স্বাগত জানিয়েছেন। এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে তিস্তার পানি বন্টনের বিষয়টি উত্থাপনের সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বেগম রওশন এরশাদ। বেগম রওশন এরশাদ আশা করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঙ্গা নদীর চুক্তির মেয়াদ বাড়ানো এবং অন্য ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য বন্টন নিয়েও আলোচনা করবেন। তিনি বিশ্বাস করেন যে উভয় প্রতিবেশী দেশের পারস্পরিক সুবিধার জন্য এই অমীমাংসিত সমস্যাগুলি অবশেষে নিষ্পত্তি করা হবে। তিনি আরও আশা ব্যক্ত করেন অন্যান্য দ্বিপাক্ষিক বিষয়গুলি যেমন বাংলাদেশ ভারত বাণিজ্য ব্যবধান দূরীকরণ, ভারতে বাংলাদেশের পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার, বাংলাদেশের পণ্যের ওপর শুল্ক বাধা অপসারণ, ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশী শিক্ষার্থীদের স্কলারশীপ বৃদ্ধি এবং সরাসরি ভারতীয় বিনিয়োগ বৃদ্ধি (FDI) এসব বিষয়ও আলোচনা হওয়া দরকার।

তিনি আরো বলেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এবং পরিবেশ রক্ষায় দুই দেশ কীভাবে একসঙ্গে কাজ করতে পারে সে বিষয়েও নেতারা কথা বলতে পারেন। উভয় দেশের মানুষের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় আগামী দিনে দু’দেশের মধ্যে উষ্ণ সম্পর্কের উন্নতি অব্যাহত থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com