1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

শেরপুরে ঘরে আগুন লেগে অসুস্থ্য গৃহকর্তার করুন মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ২৮৫ বার দেখা হয়েছে
বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার শেরপুরের সুঘাট ইউনিয়নের চকপাহাড়ী গ্রামে ঘরে আগুন লেগে ঘুমন্ত গৃহকর্তা বদিউজ্জামানের (৫০) মর্মান্তিক  মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার সুঘাট ইউনিয়নের চকপাহাড়ি গ্রামে ।

সুত্রে জানা যায় চকপাহাড়ি  গ্রামের নিজ বাড়িতে মশার কয়েল থেকে সুত্রপাত হওয়া আগুন থেকে অগ্নীকান্ডের ঘটনাটি ঘটে। এ সময় আগুন শয়নকক্ষে বদিউজ্জামান একাই অসুস্থ্য অবস্থায় ঘুমিয়ে ছিলেন।

নিহত বদিউজ্জামানের ছেলে আবদুল মতিন বলেন, ৮-৯ বছর ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন তাঁর বাবা। টিনের ঘরে বিছানায় তাঁর বাবা রাতে একাই ঘুমিয়ে ছিলেন। পাশের ঘরে ছিলেন তাঁর মা ও তাঁর স্ত্রী। ভোর সাড়ে ৪টার দিকে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা আগুন নেভাতে আসেন। আগুন নিয়ন্ত্রণে আনার পর দেখা গেল বাবা পুড়ে ঘটনাস্থলেই মারা গেছেন।

 

শেরপুর উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাদির হোসেন গণমাধ্যমকে  বলেন, মশার কোয়েলের আগুন থেকে ঘরে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে দগ্ধ হয়ে ওই ব্যক্তি মারা গেছেন। আগুনে একটি টিনের ঘর ও ঘরে থাকা সব জিনিসপত্র পুড়ে গেছে। অগ্নীকান্ডের ঘটনায় পরিবারটির দেড় লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। প্রক্রিয়া শেষে পরিবারের কাছে  লাশটি হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com