1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

বাংলাদেশ ম্যাচের আগে মরণঘাতী দিল্লি, জরুরি বৈঠকের ডাক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ২৮৭ বার দেখা হয়েছে

গত কিছুদিন ধরে দিল্লিতে অবস্থান করছে বাংলাদেশ দল। এমনকি আজ দিল্লির অর‍ুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে সাকিবরা। তবে দিল্লির এমন আবহাওয়ার প্রভাব পড়েছে ক্রিকেটেও। স্বাভাবিক অনুশীলন করতে পারেনি কোনো দল। খেলা মাঠে গড়নো নিয়েও আছে শঙ্কা।

দিল্লির বায়ুদূষণ নতুন কিছু নয়। গত কয়েক বছর ধরেই বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে থাকছে দিল্লি। সাধারণ জীবন যাপন দুরূহ করে তুলেছে দিল্লির আবহাওয়া। ক্রিকেটেও যার প্রভাব পড়েছে বহুবার। তবে এয়ার কোয়ালিটি ইনডেক্স জানাচ্ছে, সম্প্রতি ভারতের রাজধানীর বায়ু দূষণ বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে।
বন্ধ করা হয়েছে স্কুল। আরোপ করা হয়েছে বিধিনিষেধ। দিনেও গাড়ি চালাতে হচ্ছে হেডলাইটের আলোতে।

রোববার আইসিসি জানায়, ম্যাচের ভাগ্য খেলার সময়ই সিদ্ধান্ত নেয়া হবে বাতাসের গুণমান মূল্যায়ন করে। আম্পায়াররাই জানাবেন সিদ্ধান্ত।

তবে আজ সোমবার আরো ভয়াবহ হয়েছে অবস্থা। আবহাওয়া খারাপ হয়েছে আরো।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর অনুসারে, সোমবার দিল্লির বাতাসের মান (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই) ‘গুরুতর’ মাত্রায় রয়েছে। শহরটিতে গড় একিউআই রেকর্ড করা হয়েছে ৪৮৮! যা নিরাপদ মাত্রার চেয়ে ৮০ গুণ বেশি! তথ্য-পরিসংখ্যান এমনই।
এই পরিস্থিতিতে সোমবার দুপুরে উচ্চপর্যায়ের জরুরি বৈঠকে বসছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পরিবেশমন্ত্রী গোপাল রাই ও সংশ্লিষ্ট সবকটি দফতরের আধিকারিকরা বৈঠকে থাকবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com