1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

জবি উপাচার্য ইমদাদুল হক আর নেই

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ২২৯ বার দেখা হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার (১১ নভেম্বর) ভোর ৫টায় রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  বিশ্ববিদ্যালয়টির ডেপুটি রেজিস্ট্রার মো. মনসুর আলম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, আজ ভোর ৫টায় বিআরবি হাসপাতালে তিনি মারা গেছেন। স্যারের লাশ এখনো হাসপাতালে আছে। বেলা ১১টায় ক্যাম্পাসে জানাজা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।  এর আগে ক্যান্সার চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয়েছিল। সেখানে মাসখানিক চিকিৎসা নেওয়ার পর অবস্থার উন্নতি হলে দেশে আনা হয়। পরে আবার অসুস্থ হলে রাজধানীর পান্থপথে বিআরবি হাসপাতালে নেওয়া হয়।

এদিকে আজ বেলা ১১টায় জবি ক্যাম্পাসে জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাজা হবে। উপাচার্যের মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও সাংবাদিক সমিতির সদস্যরা শোক প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ১ জুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ডীন ড. মো. ইমদাদুল হক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com