1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

স্বতন্ত্র প্রার্থীর মাথায় আ.লীগ সভাপতির হাত বোলানো নিয়ে তোলপাড়

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মাহতাব উদ্দিন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি। জিয়াউল হক সুমন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম- ১১ আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন। তবে এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন এম আবদুল লতিফ। কিন্তু হঠাৎ করে এক ছবিকে কেন্দ্র করে আলোচনায় চলে এসেছেন তারা।

শনিবার (২ নভেম্বর) দিবাগত রাতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, মহানগর আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দিন জিয়াউল হক সুমনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। যেখানে দুজনকে হাস্যোজ্জ্বল দেখা গেছে।

স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগ সভাপতির এমন হাস্যোজ্জ্বল ছবি মহানগরে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টিকে অনেক নেতাকর্মী নেতিবাচকভাবে নিলেও কেউ গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি।

খোঁজ নিয়ে জানা যায়, শনিবার দিবাগত রাতে নগরের দামপাড়া এলাকায় মাহতাব উদ্দিন চৌধুরীর বাসভবনে ছবিটি তোলা। সেখানে মাহতাবের কাছে দোয়া নিতে যান সুমন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা শফর আলী, বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. ইলিয়াস, ৩৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. হাসানসহ আওয়ামী লীগ নেতারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com