1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

৩৩৮ থানার ওসিদের বদলির অনুমোদন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৫ বার দেখা হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।  বর্তমান কর্মস্থল থেকে অন্য থানায় তাদের বদলি করা হবে।

বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে ইসি। এর আগে গতকাল বুধবার ওসি বদলের প্রস্তাব ইসিতে দিয়েছিল পুলিশ হেডকোয়াটার্স। নির্বাচন কমিশন এতে সম্মতি দিয়েছে।

নির্বাচন কমিশন ও জনপ্রশাসন ও পুলিশের পক্ষ থেকে আসন্ন রদবদলের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম প্রস্তাব পেয়েছেন বলে জানিয়েছেন। গতকাল বুধবার রাতে তিনি বলেন, বদলির প্রস্তাব আমরা পেয়েছি। ওই প্রস্তাব কমিশনে উত্থাপন করা হবে।

নির্বাচন কমিশনের চিঠি অনুযায়ী প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের অতিরিক্ত আইজি (প্রশাসন) কামরুল আহসান। তিনি বলেন, নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী বদলিযোগ্য ওসিদের তালিকা পাঠিয়েছিলাম। তালিকাটি নির্বাচন কমিশন অনুমোদন করায় এখন সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা জানান, সারা দেশে চার শতাধিক ওসি রয়েছেন। তাদের মধ্যে একই থানায় ছয় মাসের বেশি ওসি রয়েছে এমন কর্মকর্তার সংখ্যা তিনশর বেশি।

রেঞ্জভিত্তিক তাদের নামের তালিকা তৈরি করা হয়েছে। ওই তালিকা কমিশনে পাঠানো হয়েছে। তারা আরও বলেন, পুলিশে একসঙ্গে বড় ধরনের রদবদল করার প্রস্তাব পাঠানো হয়েছে। এ কারণে ইসির বেঁধে দেওয়া সময় অনুযায়ী গত ৫ ডিসেম্বর প্রস্তাব পাঠানো সম্ভব হয়নি। যদিও পুলিশ হেডকোয়ার্টার থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত সময় চাওয়া হয়েছিল। ইসি ৮ ডিসেম্বরের মধ্যে প্রস্তাব পাঠাতে বলেছে। আমরা ৬ ডিসেম্বরের মধ্যেই প্রস্তাব পাঠিয়েছি। তারা আরও জানান, সাম্প্রতিক বছরগুলোতে একই সঙ্গে এত সংখ্যক ওসি রদবদল করা হয়নি। নির্বাচন কমিশনের চাওয়া অনুযায়ী এবার তা করা হচ্ছে।

গত ১৫ নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। গত ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়। নির্বাচনি প্রচার শুরু হবে আগামী ১৮ ডিসেম্বর। আর ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি। নির্বাচনে প্রচার শুরুর আগেই বদলির কাজ শেষ করতে চায় সংশ্লিষ্ট দপ্তর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com