1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

তৃতীয় দিনের খেলা শেষে ৩০ রানের লিড পেল বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২০২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বৃষ্টির কারণে দ্বিতীয় দিন একটি বলও মাঠে গড়ায়নি। তৃতীয় দিনের খেলা বেলা ১২টায় গড়ালেও দুপুর আড়াইটার দিকে আলোক স্বল্পতায় তা বন্ধ করতে বাধ্য হয়েছিলেন আম্পায়াররা। এরপর প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করেছেন। তবে খেলা চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট আলো না থাকায় বিকাল ৪টা ১৫ মিনিটে দিনের খেলা এখানেই শেষ করেন আম্পায়াররা। দিন শেষে ৩০ রানের লিড পেল বাংলাদেশ।

এর আগে ৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিপদে পড়েছে স্বাগতিক বাংলাদেশ। ৩৮ রান তুলতেই তারা হারিয়ে ফেলেছে ২ উইকেট। ওপেনার মাহমুদুল হাসান জয় ২ রান ও অধিনায়ক শান্ত ফিরেন ১৫ রানে। এরপরই আলোকস্বল্পতার কারণে বন্ধ হয়ে যায় মিরপুর টেস্ট। বাংলাদেশ লিড নিয়েছে ৩০ রানে।

উইকেটে রয়েছেন দুই অপরাজিত ব্যাটার জাকির হাসান ১৬ রানে ও মুমিনুল হক ০ রানে। নিউজিল্যান্ডের হয়ে এজাজ প্যাটেল ও টিম সাউদি একটি করে উইকেট তুলে নিয়েছে।

এর আগে মিরপুর টেস্টের প্রথম দিনের খেলা ঠিকঠাক মতো হলেও বৃষ্টির কারণে দ্বিতীয় দিনে একটি বলও মাঠে গড়ায়নি। আর তৃতীয় দিনের খেলা শুরু হয় দুপুর ১২টায়। বৃষ্টির পর খেলতে নেমে ৮ রানের লিড নিয়েই অলআউট হয় নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে বাংলাদেশ করে ১৭২ রান। কিউইদের ইনিংস থামে ১৮০ রানে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com