1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

ট্রেনে আগুন: নিহতদের দুইজন একই পরিবারের সদস্য

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৩১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের মধ্যে দুইজনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ট্রেনটির মোট চার যাত্রী নিহত হয়েছেন।

যে দুইজনের পরিচয় শনাক্ত করা গেছে তারা হলেন পপি ও তার তিন বছর বয়সী ছেলে ইয়াছিন। তাদের বাড়ি নেত্রকোনা সদর। নিহত অন্য দুজনের নামপরিচয় এখনো জানা যানি।

এর আগে ভোর পাঁচটার দিকে ট্রেনটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

জানা যায়, নেত্রকোণা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর স্টেশন ছেড়ে আসার কিছু পরই সেটিতে আগুন লাগে। যাত্রীদের চিৎকারে তেজগাঁও স্টেশনের কাছাকাছি চালক ট্রেনটি থামান।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, ভোর ৫টা ৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ছুটে দিয়ে ৫টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাকিবুল হাসান জানান, এ ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কে বা কারা ট্রেনটিতে আগুন দিয়েছে তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কেউ কিছু বলতে পারেনি।

এক সপ্তাহ আগে গত ১৩ ডিসেম্বর ভোরে গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহল্লাদপুর ইউনিয়নের বনখড়িয়ার চিলাই ব্রিজ সংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। ওই দুর্ঘটনায় এক যাত্রী নিহত এবং ট্রেনের লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারসহ বেশ কয়েকজন যাত্রী আহত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com