1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

পবিত্র ওমরাহ পালনে গিয়ে মক্কায় বসুন্ধরা এমডির শাশুড়ির মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৪০ বার দেখা হয়েছে

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের শাশুড়ি, কুষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত কে, এইচ, রশীদুজ্জামান দুদুর স্ত্রী আফরোজা জামান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পবিত্র ওমরাহ পালনরত অবস্থায় সৌদি আরবের মক্কায় মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৭ বছর। তিনি দুই মেয়ে, এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আফরোজা জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। এ ছাড়া কুষ্টিয়া জেলার সকল শ্রেণি-পেশার মানুষ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আফরোজা জামান ১৯৫৭ সালের ১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার বাবা আফাজউদ্দিন খান এবং মা আকিমুন্নেসা। তার স্বামী কে, এইচ, রশীদুজ্জামান দুদু ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার তৎকালীন অ্যাপোলো হাসপাতালে (বর্তমানে এভারকেয়ার) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কে, এইচ, রশীদুজ্জামান দুদু ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ছাত্রাবস্থায় বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন। তিনি ১৯৬৯ সালে কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। ঊনসত্তরের গণঅভ্যুত্থানে তার অংশগ্রহণ ছিল। পরে তিনি আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃত্ব দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com