1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ২৪১

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর আগ্রাসনে গত ২৪ ঘণ্টায় ভূখণ্ডটিতে ২৪১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩৮২ জন। বুধবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ভোরে গাজায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েল বলছে, তারা মধ্য গাজায় শতাধিক স্থানে হামলা চালিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, ১১ সপ্তাহেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় কমপক্ষে ২০ হাজার ৯১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের বেশিরভাগই শিশু ও মহিলা।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, এই যুদ্ধ বিপর্যয়ের চেয়েও বেশি, বিধ্বংসী যুদ্ধের চেয়েও বেশি কিছু। এটি ফিলিস্তিনি জনগণের ইতিহাসে নজিরবিহীন।

ইসরায়েল ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ‘গুরুতর অপরাধ’ করছে মন্তব্য করে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, এই অঞ্চলটি অচেনা হয়ে উঠেছে। দখলকৃত পশ্চিম তীর যেকোনো সময় বিস্ফোরিত হতে পারে।

জাতিসংঘের যুদ্ধবিরতির আহ্বানের খসড়া প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়ার জন্য তিনি দেশটিকে অভিযক্ত করে বলেন, এই ভেটোর কারণে যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com