1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

ফেরদৌসের প্রচারণায় আ.লীগের দুই গ্রুপে মারামারি, আহত ৩০

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজধানীর হাতিরপুলে চিত্রনায়ক ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৫ জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে এই ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেলে চিকিৎসা নেওয়া আহতরা হলেন, জনি বাবু (৩০), অনিন্দ্র চৌধুরি (২৩), শিশির (৩৫), রাসেল (৩০), আব্দুল জলিল (৩৮), সোহেল খান (২৮), মাহি (২৫), ইব্রাহিম, আলিফ (৩৫), উজ্জ্বলসহ (৩০) আরও কয়েকজন।

জানা গেছে, নির্বাচনী প্রচারণার মিছিলে কারা সামনে দাঁড়াবে এটি নিয়ে ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়।

এ বিষয়ে ঢাকা মহানগরের ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শ্রমসম্পাদক মোশারফ হোসেন রাজা বলেন, দুপুরে আমরা ঢাকা-১০ এ নৌকার প্রার্থী চিত্রনায়ক ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় অংশ নিই। পরে হাতিরপুল থেকে মিছিল সেন্ট্রাল রোডের দিকে যাওয়ার সময় সেন্ট্রাল রোড ইউনিট আওয়ামী লীগের সভাপতি ইমাম হোসেন মঞ্জিলসহ তার সমর্থকরা আক্রমণ করেন। লাঠিসোঁটা দিয়ে আমাদের নেতাকর্মীদের পেটাতে থাকেন। এতে অন্তত ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী আহত হন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আহত অন্তত ১৫ জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কারও অবস্থাই গুরুতর নয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com