1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

ভোটের আগে জামিন পাচ্ছেন না ফখরুল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১৪২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নয়টি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানির জন্য আগামী ৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। সেই হিসেবে ৭ জানুয়ারির ভোটের আগে আর জামিন পাচ্ছেন না তিনি। রোববার (৩১ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত এ শুনানির দিন ধার্য করেন।

এদিন আদালতে মির্জা ফখরুলের পক্ষে তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জামিনের আবেদন করেন। পরে আদালত আসামির উপস্থিতিতে জামিন শুনানির জন্য দিন ধার্য করেন।

আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, এর আগে নয় মামলায় মির্জা ফখরুলের জামিন চেয়ে আবেদন করলে আদালত শুনানি গ্রহণ করেননি। পরবর্তীতে উচ্চ আদালত জামিন শুনানি গ্রহণের নির্দেশ দেন। এর প্রেক্ষিতে রোববার আবারও জামিনের আবেদন করি। আদালত শুনানির জন্য আগামী ৯ জানুয়ারি দিন ধার্য করেছেন।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় দলটির মহাসচিব মির্জা ফখরুলসহ ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়। পরদিন ২৯ অক্টোবর সকালে গুলশানের বাসা থেকে ফখরুলকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই হিসেবে ভোটের আগে আর জামিন পাচ্ছেন না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com