1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

অফিস শুরু করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ১৫২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে ঘোষিত নতুন মন্ত্রিসভার সদস্যরা আজ রোববার থেকে তাদের প্রথম অফিস শুরু করেছেন। আজ তারা নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নেওয়ার পাশাপাশি সকলের সঙ্গে পরিচিত হচ্ছেন। মন্ত্রিসভার নতুন সদস্যদের বরণ করার জন্য আগে থেকেই প্রস্তুতি শেষ করে স্ব স্ব মন্ত্রণালয়।

সচিবালয় সূত্রে জানা গেছে, সব মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নেমপ্লেট আগেই পরিবর্তন করা হয়েছে। আজ মন্ত্রীরা সচিবালয়ে পৌঁছলে তাদের ফুলেল অভ্যর্থনা জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা। সচিবের নেতৃত্বে পদস্থ কর্মকর্তারা তাদের বরণ করেন।

আজ বেলা ১১টায় বাণিজ্য মন্ত্রণালয়ে প্রবেশ করেন বাণিজ্য প্রতিমন্তী আহসানুল ইসলাম টিটু। এ সময় তিনি প্রতিক্রিয়ায় জানান, দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ ও পর্যাপ্ত পণ্য সরবরাহ ঠিক রাখা হবে প্রধান অগ্রাধিকার কাজ।

অন্যদিকে সকাল সাড়ে ১০টায় মন্ত্রণালয়ে প্রবেশ করেন নতুন অর্থমন্তী আবুল হাসান মাহমুদ আলী। এ ছাড়া ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ সকাল সাড়ে ১০টায় মন্ত্রণালয়ে আসেন। এ সময় দায়িত্ব পালনে সকলের সহযোগিতা চান তিনি।

এর আগে বৃহস্পতিবার নতুন ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী শপথ নেন। বঙ্গভবনে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর পর শুক্রবার নবনিযুক্ত মন্ত্রীদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com