1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

প্রধানমন্ত্রী জার্মানি সফরে যাচ্ছেন ফেব্রুয়ারিতে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১৬০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আগামী মাসের (ফেব্রুয়ারি) মাঝামাঝিতে জার্মানির মিউনিখ শহরে বসছে দুই দিনব্যাপী মিউনিখ সিকিউরিটি কনফারেন্স। ওই সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর এটি হবে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মানি ও ফ্রান্সের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর মিউনিখ সফরের বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী জানান, মিউনিখ সম্মেলনে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে জার্মান চ্যান্সেলরের দ্বিপক্ষীয় বৈঠক নিয়ে আমরা কাজ করছি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, আগামী ১৫ ফেব্রুয়ারি ঢাকা থেকে মিউনিখের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দুই দিন দেশটি সফরে থাকবেন বঙ্গবন্ধুকন্যা। সব আনুষ্ঠানিকতা শেষে ১৮ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে তাঁর।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর মিউনিখ সফর নিয়ে ইতোমধ্যে কূটনৈতিক পত্রের মাধ্যমে জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজের বৈঠক চাওয়া হয়েছে। বৈঠকটি হওয়ার বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রসঙ্গত, আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখ শহরে মিউনিখ সিকিউরিটি কনফারেন্স অনুষ্ঠিত হবে। মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশ ও পৃথিবীর বিখ্যাত বহুজাতিক কোম্পানির শীর্ষ নেতারা সমসাময়িক গুরুত্বপূর্ণ নানান নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনায় অংশ নিয়ে থাকেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com