1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

নয়াপল্টনে নেতাকর্মীর ঢল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১৭৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ একদফা দাবি আদায়ে কালো পতাকা মিছিল করছে বিএনপি। দুপুর ২টার পরে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মিছিল শুরু হওয়ার কথা রয়েছে। এই মিছিল উদ্বোধন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মিছিলটি নাইটিঙ্গেল, ফকিরাপুল, আরামবাগ হয়ে আবারও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে। মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশের জন্য কার্যালয়ের সামনে ২টি ট্রাক দিয়ে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। মিছিলে অংশ নিতে বেলা ১২টা থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানাসহ ঢাকা বিভাগীয় বিভিন্ন জেলায় নেতাকর্মীরা কালো পতাকা, ব্যানার ও ফেস্টুনসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে শুরু করেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের পদচারণায় নয়াপল্টন সরগরম হয়ে উঠে। ইতিমধ্যে নয়াপল্টনে নেমেছে নেতাকর্মীদের ঢল। এসময় তারা বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তুলেন।

এদিকে বিএনপির কালো পতাকা মিছিলকে ঘিরে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে। যেকোন পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা। মঞ্চে উপস্থিত আছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, নিতাই রায় চৌধুরী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আবদুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপুসহ দলটির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com