1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

সরকার অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে পারবে না : রিজভী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নির্যাতন-নিপীড়ন চালিয়ে এই সরকার নিজেদের অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে এক বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি দেন।

রিজভী বলেন, জনগণ আওয়ামী দখলদার ও লুটেরা সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারীদের পতন না হওয়া পর্যন্ত জনগণ আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে দৃঢ় সংকল্পবদ্ধ।

তিনি বলেন, গত ৭ জানুয়ারি ডামি নির্বাচনের পর দখলদার আওয়ামী সরকারের ছত্রছায়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনসহ বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তারের উদ্দেশ্যে বাড়িতে বাড়িতে অভিযানের নামে নারকীয় কর্মকাণ্ডে চালাতে বেপরোয়া হয়ে উঠেছে।

বিএনপির এই নেতা বলেন, নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আকবর হোসেন ও ছেলে ছাত্রদল নেতা শাহাদাত হোসেন রনির বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথ হামলা চালিয়েছে। এ সময় বাড়ির লোকজনদের সঙ্গে অশালীন আচরণ ও নগদ অর্থসহ স্বর্ণের গয়না লুটপাট করেছে।

রিজভী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন আরও তীব্র মাত্রায় কর্তৃত্ববাবাদী ও ফ্যাসিস্ট আওয়ামী সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করছে। গত দেড় দশক ধরে আওয়ামী সরকারের সঙ্গে ভিন্নমত পোষণকারীদের ওপর অমানবিক আচরণ করা হচ্ছে।

দ্বাদশ জাতীয় নির্বাচন একতরফাভাবে অনুষ্ঠানের মাধ্যমে জোর করে রাষ্ট্রক্ষমতা দখল করে বর্তমান গণবিচ্ছিন্ন সরকার আরও হিংস্র হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com