1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে ছাত্রছাত্রীদের আত্মনিবেদন করার আহ্বান জানান : পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৬ বার দেখা হয়েছে

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, ছাত্রছাত্রীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। সাথে সাথে সংস্কৃতি চর্চার প্রতিও গুরুত্ব দিতে হবে। লেখাপড়া করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে ছাত্রছাত্রীদের আত্মনিবেদন করার আহ্বান জানান পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা।

আজ বৃহস্পতিবার খাগড়াছড়ি উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি এসব কথা বলেন।

পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা আরো বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তরুণ প্রজন্ম ও শিশুদের তাদের দিকে তাকিয়ে আছে আগামীর স্মার্ট বাংলাদেশ। আগামীতে তারাই স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণে কাজ করবে। একদিন তারাই দেশের উন্নয়নে প্রতিনিধিত্ব করবে। দেশের উন্নয়নে কাজ করার জন্য যোগ্য নাগরিক হিসেবে যোগ্যতা অর্জন করবে। একদিন তারাই বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো যোগ্যতা অর্জন করবে বলে মন্তব্য করেন পার্বত্য প্রতিমন্ত্রী।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার), পার্বত্য জেলা পরিষদের সদস্য ও মাধ্যমিক শিক্ষা বিভাগের আহবায়ক কল্যাণ মিত্র বড়ুয়া, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক দেবব্রত চাকমাসহ খাগড়াছড়ি জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইউসুফ আদনান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম মোসলেম উদ্দিন।

সভাশেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন পার্বত্য প্রতিমন্ত্রী। এরপর স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com