1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

আন্দ্রে রাসেল ঝড়ে রংপুরকে হারালো কুমিল্লা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চলমান বিপিএলে হার দিয়ে আসর শুরু করলেও পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রংপুর। লিগ পর্বের শেষ ম্যাচে কুমিল্লার কাছে ছয় উইকেটে হেরেছে সাকিব-সোহানরা। ১২ ম্যাচে নয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করল রংপুর। অন্যদিকে ১৬ পয়েন্ট নিয়ে রংপুরের পরেই রয়েছে কুমিল্লা।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) টস হেরে ব্যাটিংয়ে নেমে কুমিল্লাকে ১৫১ রানের লক্ষ্য দেয় রংপুর। জবাব দিতে নেমে ১৪ বল এবং ছয় উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা। এতে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থান মজবুত করেছে কুমিল্লা।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাট চালাতে থাকেন কুমিল্লার দুই ওপেনার লিটন কুমার দাস এবং সুনীল নারিন। তবে সাকিবের দ্বিতীয় ওভারে তিন বলের ব্যবধানে দুই উইকেট হারিয়ে বসে গতবারের চ্যাম্পিয়নরা। পঞ্চম ওভারের প্রথম বলে সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে শামীমের দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন নারিন।

তৃতীয় উইকেটে ব্যাটিংয়ে এসে এক বল পরেই সাকিবকে উড়িয়ে মারার চেষ্টা করেন হৃদয়ও। তবে বাউন্ডারি লাইনে ধরা পড়েন এই টাইগার ব্যাটার। চতুর্থ উইকেটে লিটনকে সঙ্গ দেন মাহিদুল ইসলাম অঙ্কন। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের পথে এগিয়ে যেতে থাকে কুমিল্লা।

৪২ বলে ৪৩ রান করে আউট হন লিটন। সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন এই টাইগার ব্যাটার। ২৯ বলে ৩৯ রান করে অঙ্কন আউট হলে খেলা ফেরে টিম রাইডার্স।

শেষ দিকে মঈন আলীকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন রাসেল। ১৭তম ওভারে হাসান মাহমুদের বলে ২৫ রান তোলেন এই ক্যারিবিয়ান ব্যাটার। শেষ পর্যন্ত মঈন আলীর ১০ রান এবং রাসেলের ১২ বলে ৪৩ রানের ব্যাটিং ঝড়ে ভর করে ১৪ বল এবং ছয় উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা।

রংপুর রাইডার্সের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন সাকিব আল হাসান। এ ছাড়াও এক উইকেট শিকার করেন আবু হায়দার রনি।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি রংপুর। ৪ রান করে ব্যান্ডন কিং এবং ৮ বলে ১৪ রান করে আউট হন আরেক ওপেনার রনি তালুকদার।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি শেখ মাহেদী ও নুরুল হাসান সোহান। মাহেদী ৬ বলে ৮ রান করে আউট হলে, ২ বলে ৪ রান করে তাকে সঙ্গ দেন রংপুর অধিনায়ক। কিন্তু পিচের এক প্রান্ত আগলে রেখে রংপুর শিবিরে হাল ধরেন সাকিব আল হাসান। ১৯ বলে ২৪ রান করে আউট হন তিনি।

টম মুরেস ৮ রান এবং শামীম পাটোয়ারি২ রান করে আউট হলেও রংপুর শিবিরে হাল ধরেন জেমি নিশাম। ৩৩ বলে ফিফটি তুলে নেন এই তারকা ক্রিকেটার। নিশামের ৪২ বলে ৬৯ রানের অপরাজিত ইনিংসে ভর করে ১৫০ রানের লড়াকু পুঁজি পায় রংপুর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com