1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জরুরি: আইইবি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট :’অতি তাপমাত্রা,খরা, অকাল বন্যাসহ জলবায়ু পরিবর্তনের ফলে নানান চ্যালেঞ্জ মোকাবেলা করছে বাংলাদেশ। কৃষিক্ষেত্রে সেই চ্যালেঞ্জ আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। কৃষি উন্নয়নে পানি, বিদ্যুৎ এবং বায়ু অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। জলবায়ু সংশ্লিষ্ট বিষয়গুলো যেমন পানি, বায়ু এবং কৃষি এবং পয়নি:ষ্কাশন সংক্রান্ত প্রতিষ্ঠাননের সমন্বয় জরুরি। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জরুরি।’

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের কৃষিতে প্রভাব’ শীর্ষক সেমিনারে বক্তারা এইসব কথা বলেন।

স্বাগত বক্তব্যে আইইবির সম্মানী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস. এম. মনজুরুল হক মঞ্জু বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা বাংলাদেশের কৃষিতে সেরা অর্জন। জলবায়ু পরিবর্তন মোকাবেলা সময়ে অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দক্ষ ও স্মার্ট কৃষক তৈরি করতে পাতলে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করা যাবে সহজে।
অস্বাভাবিক হারে কীটনাশক ব্যবহার কমিয়ে আনতে হবে৷ প্রাকৃতিক এবং জৈবসারের ব্যবহার বাড়াতে হবে৷ বৃষ্টি কমে যাচ্ছে বলে ফলন কিন্ত কমছে না বরং বৃদ্ধি পাচ্ছে কারণ দেশের প্রকৌশলীরা নানানভাবে উদ্ভাবন কাজে লাগাচ্ছে।

আইইবির কৃষি কৌশল বিভাগের সম্পাদক প্রকৌশলী ওয়াহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন আইইবির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার খায়রুল বাশার, সহকারী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার অমিত কুমার চক্রবর্তী। মূল প্রবন্ধ উপস্থাপক করেন বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের সিনিয়র সায়েন্টিফিক অফিসার প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান মিলন। মুখ্য আলোচক ছিলেন ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক ড. নেপাল চন্দ্র দে,
প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া, মিজানুর রহমান প্রমুখ।

এই সময় বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দেশের কৃষি প্রকৌশলীদের এগিয়ে আসতে হবে৷ স্মার্ট ও দক্ষ কৃষি যন্ত্র-প্রযুক্তি ব্যবহার বাড়াতে হবে। সময়ের সাথে সাথে চ্যালেঞ্জ বাড়বে তাই চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষমতাও বাড়াতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com