1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা,পানি ও পরিবেশ বিভাগ এবং বাংলাদেশ পরিবেশ কেন্দ্রের মধ্যে সমঝোতা চুক্তি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২২২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা,পানি ও পরিবেশ বিভাগ এবং বাংলাদেশ পরিবেশ কেন্দ্র (যাহার নিবন্ধিত নামঃ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইকোলজি এন্ড বায়োডাইভারসিটি) এর মধ্যে যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য সমঝোতা স্মারক অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা,পানি ও পরিবেশ বিভাগে উভয় পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

উভয় পক্ষ পরিবেশ, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য, নাগরিক বিজ্ঞান এবং বাস্তুশাস্ত্র গবেষণায় একে অপরকে সহযোগিতা করবে। উভয়পক্ষ যৌথভাবে অথবা একে অপরের সহযোগী হয়ে বৈজ্ঞানিক সেমিনার, কর্মশালা, সম্মেলন ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োলজ্যিকাল সায়েন্স অনুষদের ডীন প্রফেসর ড. এ কে এম মাহবুব হাসান। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা,পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ড. মোঃ হারুনর রশীদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ড. এজেএম আবদুর রউফ, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাবেক মহাপরিচালক জনাব মোহাম্মাদ আবদুল ওয়াজেদ,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োলজ্যিকাল সায়েন্স অনুষদের সাবেক ডীন প্রফেসর ড. আবদুল জব্বার হাওলাদার, বাংলাদেশ পরিবেশ কেন্দ্র এর চেয়ারম্যান মূর্তজা সাইফুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা,পানি ও পরিবেশ বিভাগের প্রফেসর ড. মোঃ জসীম উদ্দিন।
এছাড়াও বাংলাদেশ পরিবেশ কেন্দ্রের পক্ষে উপস্থিত ছিলেন ডিসিসিআই এর সাবেক ভাইস প্রেসিডেন্ট মোঃ শোয়েইব চৌধুরী, মাসুমা চৌধুরী, মোঃ মেহেদী হাসান, মীর মোহাম্মাদ আলী, মুহাম্মদ জামাল হোসাইন এবং বিপ্লব হোসাইন খান। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা,পানি ও পরিবেশ বিভাগের শিক্ষক, পিএইডি গবেষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইকোলজি এন্ড বায়োডাইভারসিটি (যার বাংলা নাম বাংলাদেশ পরিবেশ কেন্দ্র) দীর্ঘদিন ধরে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য, নাগরিক বিজ্ঞান এবং বাস্তুশাস্ত্র নিয়ে গবেষনা কার্যক্রম পরিচালনা করে আসছে। এই গবেষণা কার্যক্রম আরো ব্যপকভাবে করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা,পানি ও পরিবেশ বিভাগের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com