1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়াচ্ছে বিসিবি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৩৭৭ বার দেখা হয়েছে

ডেস্ক : করোনার সময়ে আয় কমে গেলেও নতুন কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, গত মঙ্গলবার দশম বোর্ড সভায় কেন্দ্রীয় চুক্তির খসড়া চূড়ান্ত হয়। তবে আরও কিছু বিষয় ঠিক করা এবং খেলোয়াড়দের স্বাক্ষরের জন্য প্রকাশের অপেক্ষায় আছে কেন্দ্রীয় চুক্তির তালিকা।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের আকরাম বলেন, ‘করোনা পরিস্থিতিতে অন্য বোর্ডে খেলোয়াড় বলেন স্টাফ বলেন বেতন কমাচ্ছে। সেখানে আমি বোর্ড সভাপতিকে অনুরোধ করেছি বেতনটা ১০-২০ শতাংশ বাড়ানোর জন্য।’

‘১০-২০ শতাংশ বাড়বে। সেটা আমরা মৌখিকভাবে অনুমোদন নিয়েছি যে বেতনটা বাড়বে, সেটারও সময় নিতে হবে।’

তিনি জানান, আনুষ্ঠানিকতা সেরে সংশ্লিষ্ট খেলোয়াড়দের কাছে চিঠি পাঠানোর প্রক্রিয়া চলছে।

‘বোর্ড সভার পর আমরা নির্বাচকদের সঙ্গে বসে মোটামুটি কিছু জানার ব্যাপার ছিল তো আমরা ওটা জেনেছি। দুই একদিনের মধ্যে খেলোয়াড়দের চিঠিটা পাঠিয়ে দিচ্ছি। মানে ওরা কোন সংস্করণে খেলতে আগ্রহী। সেটা আসার সঙ্গে সঙ্গেই চুক্তিটা চূড়ান্ত করে ফেলব।’

বাংলাদেশের খেলার সময় সাকিব আল হাসানের সর্বশেষ আইপিএল যাওয়ার পরই চুক্তিতে নতুন ধারা আনার কথা জানিয়েছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান। এখন চুক্তিতে সই করার আগেই ক্রিকেটারদের জানাতে হবে তাদের কোনো সংস্করণ না খেলার ব্যাপারে চিন্তা আছে কি না।

চুক্তিতে সই করার পর বাংলাদেশের খেলার সময় অন্য কোন লিগে খেলার সুযোগ থাকবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com