1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

প্রথম রোজার অভিজ্ঞতা জানালেন নওমুসলিম সেই জার্মান তরুণী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ২৩৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মরিয়ম নামে এখন পরিচিত জার্মান তরুণী মার্টিনা ওবারহোলজনার। চলতি বছরের শুরুতে ইসলাম ধর্ম গ্রহণের পর মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে নতুন জীবনের প্রথম রমজান পালন করছেন ২৬ বছর বয়সি এ তরুণী।

পবিত্র কোরআনের একটি জার্মান সংস্করণের মাধ্যমে তার জীবনে আসে এমন পরিবর্তন। ইসলামে শান্তি খুঁজে পেয়েছেন তিনি। মরিয়মের সেই গল্প তুলে ধরেছে খালিজ টাইমস, দ্য এমিরেটস টাইমসসহ বিভিন্ন সংবাদমাধ্যম।

আধ্যাত্মিক পথে এমন নতুন যাত্রার প্রতি আলোকপাত করে পেশায় মার্কেটিং এক্সিকিউটিভ মরিয়ম বলেন, কিশোরী বয়স থেকেই আমি ইসলামের প্রতি গভীর সংযোগ অনুভব করতাম। খ্রিস্টান পরিবারে বড় হলেও আমি সবসময় ইসলামের আদর্শের প্রতি আকৃষ্ট ছিলাম। আমি শালীন পোশাক এবং প্রায়ই শেইলা (মাথার স্কার্ফ) পরতাম।

তিনি আরও বলেন, চলতি বছরের জানুয়ারিতে আমি দুবাইয়ের একটি ইসলামিক ইনফরমেশন সেন্টারে যাই এবং আনুষ্ঠানিকভাবে কালেমায়ে শাহাদাত পাঠ করি, এর মাধ্যমে আল্লাহর একত্ববাদে আমার বিশ্বাস এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে তার প্রেরিত রাসুল হিসেবে গ্রহণ করার ঘোষণা দিয়েছি।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, মরিয়মের ইসলামমুখী যাত্রা শুরু হয়েছিল ১৪ বছর বয়সে। সেই সময় তিনি প্রথম তার নিজ শহর মিউনিখের একটি মসজিদে গিয়েছিলেন। সেই কথা স্মরণ করে মরিয়ম বলছেন, ‘মসজিদে আমাকে আন্তরিকতা ও উষ্ণতার সঙ্গে অভ্যর্থনা জানানো হয়েছিল এবং তাতে আমি অভিভূত হয়েছিলাম। সেখানে আমি যে সহানুভূতি অনুভব করেছি তা আমার ওপর স্থায়ী ছাপ রেখে গেছে।

ধীরে ধীরে মরিয়ম নিজেকে মুসলিম বন্ধুবান্ধব এবং পরিচিতদের সঙ্গে আরও যুক্ত করেন। তিনি বলেন, তাদের সম্পর্কে যা আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছিল, তা হলো— তারা সর্বদা দয়ালু, বন্ধুত্বপূর্ণ এবং সাহায্যকারী মানুষ, যা আমার ইসলাম গ্রহণের পেছনে অন্যতম প্রধান কারণ হিসেবে কাজ করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com