1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

ইরানের বদলা নেয়ার হুমকিতে আতঙ্কিত নেতানিয়াহু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ২০৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানের কন্স্যুলেটে ইসরাইলের বর্বর হামলার পর ইরান এর বদলা নেয়ার হুমকি দিয়েছে। এই হামলায় ইরানের অভিজাত কুদস ফোর্সের শীর্ষ স্থানীয় দু’জন কমান্ডার নিহত হয়েছেন। এর শাস্তি ইসরাইলকে পেতেই হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। এর প্রেক্ষিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুঁশ ফিরেছে। তিনি ইরানের সম্ভাব্য প্রতিশোধের আশঙ্কায় সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা করছেন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

নেতানিয়াহু বলেছেন, কেউ যদি আমাদের ক্ষতি করে বা ক্ষতি করার পরিকল্পনা করে থাকে, তাহলে সে যে-ই হোক না কেন আমার দেশ তার ক্ষতি করবে। ইসরাইলের সশস্ত্র বাহিনী তাদের সব কমব্যাট ইউনিটের সবার ছুটি সাময়িক বাতিল ঘোষণা করার পর এমন মন্তব্য করলেন তিনি। এর অর্থ ইসরাইলে হামলা চালাতে পারে ইরান এমন আতঙ্কে আতঙ্কিত নেতানিয়াহু। এ জন্য যুদ্ধরত সব ইউনিটের ছুটি বাতিল করা হয়েছে। দেশে এবং দেশের বাইরে তাদের সব দূতাবাস ও কন্স্যুলেটে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

এর বাইরেও ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ইউনিটের রিজার্ভ সেনাদের তলব করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদের একটি বৈঠক আহ্বান করেন নেতানিয়াহু। সেখানে তিনি বলেন, বছরের পর বছর ধরে আমাদের বিরুদ্ধে প্রত্যক্ষভাবে অথবা প্রক্সির মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইরান। তাই ইরানের বিরুদ্ধে এবং তাদের প্রক্সির বিরুদ্ধে ইসরাইলও আত্মরক্ষামূলক এবং আক্রমণাত্মকভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, আমাদেরকে কিভাবে রক্ষা করতে হয় তা আমরা জানি। বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিকরা এবং ইসরাইলের বাণিজ্যের প্রাণকেন্দ্র তেল আবিবের বাসিন্দারা অভিযোগ করেছেন, এরই মধ্যে তাদের জিপিএস সার্ভিস বিঘ্নিত হচ্ছে। অন্যদিকে ইরানের দুটি সূত্র বলেছেন, উত্তেজনাকে বৃদ্ধি না করে তাদের জবাব হবে সুসংগঠিত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com