1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

ফাইজারের টিকা দেওয়া শুরু সোমবার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৩৬৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সোমবার (২০ জুন) থেকে দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে ফাইজার-বায়োএনটেকের টিকা কার্যক্রম।

রোববার (২০ জুন) করোনা বিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও টিকা বিতরণ কমিটির সদস্য অধ্যাপক শামসুল হক।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, রাজধানীর ৩টি কেন্দ্রে দেওয়া হবে ফাইজারের টিকা। কেন্দ্রগুলো হলো- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।

তিনি বলেন, এরইমধ্যে কোভ্যাক্স থেকে এক লাখ ৬২০ ডোজ টিকা আমাদের হাতে এসেছে। আমরা এটি সংরক্ষণ করেছি। টিকা দেওয়ার জন্য গাইড লাইন এবং প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে। আমরা আশা করি আগামীকাল (২১ জুন) থেকে ফাইজারের টিকা কার্যক্রম শুরু করতে যাচ্ছি।

শামসুল হক বলেন, আমাদের সিদ্ধান্ত হয়েছে প্রথম দিনে রাজধানীর তিনটি হাসপাতালে ফাইজারের টিকা কার্যক্রম প্রথম চালু হবে। সেগুলোর প্রতিটি কেন্দ্রে ১২০ জন করে মানুষকে এই টিকা দেওয়া হবে। এক্ষেত্রে যারা আগে নিবন্ধন করেছেন কিন্তু তারা এখনও টিকা নিতে আসতে পারেননি, তারা প্রথম টিকা নেবেন।

তিনি আরো বলেন, সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই টিকা কার্যক্রম চলবে। এটা হলো ফাইজারের টিকায় আমাদের ফাস্ট রান, এরপরে তাদেরকে আমরা পর্যবেক্ষণ করব ৭ থেকে ১০ দিন। এরপরে ফাইজারের টিকার নিয়মিত কর্মসূচি চালু হবে। তখন আমাদের জাতীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা কার্যক্রমকে আরও বর্ধিত করতে পারব। আমরা আশা করি টিকার কার্যক্রমের জন্য আরও কয়েকটি হাসপাতাল চালু হবে।

অক্সফোর্ডের টিকার দ্বিতীয় ডোজ সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরের এই লাইন ডিরেক্টর বলেন, যারা এখনও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকায় দ্বিতীয় ডোজ নিতে পারেননি বা অপেক্ষমান আছেন, তাদেরকে আর কিছুদিন অপেক্ষা করতে হবে। আশা করি শিগগিরই আপনারা এই টিকা পেয়ে যাবেন। তবে এখনও অনেক কেন্দ্রে দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম চলছে, তারা সেসব কেন্দ্রে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে টিকা নিয়ে নিতে পারবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com