1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

১৫ আগস্ট কারবালার ঘটনার পুনরাবৃত্তি ঘটেছিল : প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ মে, ২০২৪
  • ১৯৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কারবালার ময়দানের যে ঘটনা ঘটেছে তারই পুনরাবৃত্তি ১৫ আগস্ট ঘটেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৮ মে) দুপুরে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, কারবালা ময়দানে নারী ও শিশুদের হত্যা করা হয়নি। কিন্তু বাংলাদেশে পঁচাত্তরের ১৫ আগস্ট নারী-শিশু কেউ রেহাই পায়নি।

তিনি বলেন, ওই দিন আমি ও আমার ছোট বোন বিদেশে থাকায় বেঁচে যাই। কিন্তু এই বেঁচে যাওয়াটাও বড় কষ্টের। ছয় বছর দেশে আসতে পারিনি।

ইসরায়েলের ওপর ক্ষোভ প্রকাশ করে সরকারপ্রধান বলেন, ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। তারা নারী-শিশু কাউকে রেহাই দিচ্ছে না। ফিলিস্তিনিদের অধিকার কেউ কেড়ে নিতে পারে না। সেই অধিকার তাদের দিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সকল মুসলিম দেশগুলো একসঙ্গে কাজ করলে ফিলিস্তিনিসহ বিশ্ব মুসলিমের দাবি আদায় সহজ হত। ইসলামের নামে কিছু লোক অপকর্ম করে মুসলমানদের বদনাম দিয়ে যায় এটি দুঃখজনক।

এ সময় হজযাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য আশকোনা হজক্যাম্প এবং বিমানবন্দর রেলস্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত আন্ডারপাস করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আজকে অনেক এগিয়ে গেছে। ঘরে বসেই হজের কাজ সম্পন্ন করতে পারছেন। হজের রেজিস্ট্রেশন সরাসরি অনলাইনে আমরা করে দিয়েছি। ডিজিটাল সেন্টার করে দিয়েছি, সেখানেও রেজিস্ট্রেশন করতে পারেন। এরপরও যেন কেউ হয়রানির শিকার না হয় তা লক্ষ্য রাখতে হবে।

তিনি আরও বলেন, সৌদি আরবে বাংলাদেশি হজ যাত্রীদের ভোগান্তি লাঘবে আওয়ামী লীগ সরকারই কাজ করেছে। জেদ্দা বিমানবন্দরে আমরা ছাউনি ভাড়া নিয়েছি। এখন আর জেদ্দা বিমানবন্দরে ভোগান্তিতে পড়তে হয় না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com