1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

বসুন্ধরা কিংসের টানা পঞ্চম শিরোপা জয়

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ মে, ২০২৪
  • ২২৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: টানা পঞ্চমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা ধরে রেখে নতুন ইতিহাস রচনা করলো বসুন্ধরা কিংস।

আজ ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ২-১ গোলে মোহামেডানকে হারিয়েছে কিংসরা। ফলে তিন ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করেছে অস্কার ব্রুজোনের দল।

জোড়া গোল করেছেন কিংসের ব্রাজিলিয়ান তারকা দরিয়েলতন গোমেজ। মোহামেডানের হয়ে একটি গোল শোধ করেছেন মিডফিল্ডার মিনহাজুল আবেদিন বাল্লু।

১৫ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে ধরাছোঁয়ার বাইরে চলে গেল কিংস। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা মোহামেডানের সামনে খোলা থাকল লিগে দ্বিতীয় হওয়ার পথ।

লিগ টেবিলের উপরে থাকা দুই দলের শুরুটা ছিলো তুমুল লড়াইয়ের। রক্ষণের নিজেদের ঢাল বানালো মোহামেডান। তবে বসুন্ধরা কিংস খেলেছে আক্রমণাত্মক ফুটবল। গোলও পেয়ে যায় তারা। পিছিয়ে পড়ার পর তেড়েফুঁড়ে বেরিয়ে এসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে মোহামেডান। তবে শেষ রক্ষা হয়নি। জয় নিয়েই মাঠ ছেড়েছে কিংস।

২০১৮-১৯ মৌসুমে প্রথম লিগের মুকুট জয়ের পর থেকে এ নিয়ে টানা পাঁচ বার সেরা হলো কিংস। মাঝে ২০১৯-২০ মৌসুমের লিগ করোনাভাইরাস মহামারীর কারণে ছয় রাউন্ড খেলার পর পরিত্যক্ত হয়েছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com