1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

মেয়রের সামনে কাউন্সিলর রতনকে জুতাপেটা করলেন চামেলী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ মে, ২০২৪
  • ২৭৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ রতনকে জুতাপেটা করেছেন সংরক্ষিত ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলী। সোমবার (২০ মে) দুপুরে নগর ভবনে ডিএসসিসির বোর্ড সভায় এ ঘটনা ঘটে। এ সময় ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস ২৫ তম বোর্ড মিটিংয়ে কাউন্সিলরদের সঙ্গে কথা বলছিলেন।

বৈঠকে উপস্থিত একাধিক কাউন্সিলর বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, কাউন্সিলর চামেলীকে মিটিং থেকে বের করে দেয়া হয়। এ সময় ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস প্রধান নির্বাহীকে কাউন্সিলর চামেলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ২২ এপ্রিল ওই নারী কাউন্সিলরের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ২৪ এপ্রিল তাকে দল থেকে বহিষ্কার করে আওয়ামী লীগ। তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিএসসিসির এক কাউন্সিলর বলেন, কাউন্সিলর চামেলী রতনকে কী কারণে জুতাপেটা করেছে, তা জানা যায়নি। এ ঘটনায় সবাই অবাক হয়েছে। এসময় ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস বারবার চামেলীকে থামতে বলেন। কিন্তু তিনি থামছিলেন না। পরে নারী কাউন্সিলররা চামেলীকে করপোরেশন সভা থেকে বের করে দেন।

কাউন্সিলর ফরিদ উদ্দিন রতন সংবাদমাধ্যমে বলেন, তার (চামেলী) সঙ্গে আমার পূর্বে কোনো দ্বন্দ্ব ছিল না। হুট করে আজ করপোরেশন সভায় এমন ঘটনা (জুতাপেটা) করেছেন। তখন ডিএসসিসি মেয়র তাৎক্ষণিক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে করপোরেশনের সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

এদিকে কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলীর মুঠোফোনে একাধিকবার কল দিলে তা বন্ধ পাওয়া যায়। ফলে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com