1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

ঘোষিত ভিসা নীতির অধীনে জেনারেল আজিজকে নিষেধাজ্ঞা দেয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১৭৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আমেরিকা বাংলাদেশে যে ভিসা নীতি ঘোষণা করেছিলো তার অধীনে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজকে ভিসা নিষেধাজ্ঞা দেয়া হয়নি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আমেরিকা যে ভিসা নীতি ঘোষণা করেছিলো সেটি হচ্ছে থ্রি সি ভিসা নীতি। কিন্তু জেনারেল আজিজের বিরুদ্ধে যে ভিসা নীতি দিয়েছে সেটা ফরেইন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস এপ্রোপ্রিয়েশন্স অ্যাক্টের অধীনে। অর্থাৎ যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছিলো সেটির অধীনে তাকে ভিসা নিষেধাজ্ঞা দেয়া হয়নি। অন্য অ্যাক্টের অধীনে তাকে ভিসা নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ।

মিট দ্য রিপোর্টার্সে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আপনারা দেখেছেন আওয়ামী লীগের অনেক সংসদ সদস্য দুর্নীতির দায়ে জেলে গিয়েছেন। সরকারি দলের অনেকের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা যুক্তরাষ্ট্রের সাথে দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও আরো অন্যান্য ক্ষেত্রে একযোগে কাজ করছি।

তিনি বলেন, জেনারেল আজিজের নিষেধাজ্ঞার বিষয়টি পাবলিক করার আগে আমাদের মিশনকে জানানো হয়েছে। আমরা মনে করি, আমেরিকার সঙ্গে আমরা এনগেজডমেন্টের মধ্যে আছি।

আমরা দুর্নীতি দমন, সন্ত্রাস দমন এবং অন্যান্য ক্ষেত্রে আমেরিকার সঙ্গে একযোগে কাজ করছি।

এই বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চাইলে মন্ত্রী বলেন, যেহেতু তিনি সাবেক সেনাপ্রধান। এটা সেনাবাহিনীর বিষয়। তাই এ নিয়ে কিছু বলতে চাই না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com