1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

আমিরাতে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বাংলাদেশির মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১৮৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: তিনদিনের ব্যবধানে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা দুজনেই আরব আমিরাতের আজমান প্রদেশে পৃথক এলাকায় থাকতেন। গত সপ্তাহে (৫ জুন) আব্দুল হান্নান (২৬) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়। এ ঘটনার তিনদিন পর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন মোহাম্মদ শাহজাহান (২৫)। হান্নান মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার রফিক মিয়ার ছেলে এবং শাহজাহান চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার মৃত নুরুল ইসলামের ছেলে।

জানা গেছে, গত কয়েকদিনে দুবাই, শারজাহ, আজমানসহ আমিরাতের বিভিন্ন প্রদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন শ্রমঘন অঞ্চলে বসবাসরত প্রবাসীরা। শ্রমিক আবাসন/লেবার ক্যাম্পগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে মশার প্রভাব বাড়ছে বলে মনে করেন অনেকে। ডেঙ্গু আক্রান্ত হয়ে অনেকে চিকিৎসাধীনও রয়েছেন। বৃষ্টি ও বন্যায় জলাবদ্ধতার কারণে বিভিন্ন স্থানে মশাবাহিত রোগ বাড়ছে বলেও মনে করছেন অনেকে। এই পরিস্থিতিতে দুবাই ও উত্তর আমিরাতস্থ প্রবাসী বাংলাদেশিদের বসবাসের স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও জ্বরের লক্ষণ দেখামাত্র চিকিৎসকের পরামর্শ নেয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ কনস্যুলেট দুবাই। তাদের ফেসবুক পেজ থেকে পোস্ট করা এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয, দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাতে ডেঙ্গু জ্বরের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশিদের তাদের নিজ নিজ বসবাসের স্থান সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও জ্বরের লক্ষণ দেখামাত্র চিকিৎসকের পরামর্শ গ্রহণের জন্য অনুরোধ করা হলো। এছাড়া ডেঙ্গুর প্রভাব দেখা দিলে বেশি বেশি নিরাপদ পানি পান করতে বলেছেন বিশেষজ্ঞরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com