1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

এক ঘরে খালেদা জিয়ার ঈদ কেটেছে ১৪ টি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ১৭২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০১৮ সাল থেকে বন্দিজীবন পার করছেন। শুরুতে কারাগারে থাকলেও পরবর্তীতে রয়েছেন গুলশানের বাসা ফিরোজায়। বন্দি হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৪টি ঈদ কেটেছে এক রুমেই। কখনো পুরান ঢাকার কারাগারে, কখনো হাসপাতালের কেবিনে, আবার কখনো ফিরোজায়। এভাবেই একটি রুমে কেটে যায় ১৪টি ঈদ।

গতকাল সোমবার ঈদুল আজহার দিনটিও বন্দি ছিলেন তিনি। শুধু একটা সময় সাক্ষাৎ দিয়েছেন দলের সিনিয়র নেতাদের।

দীর্ঘদিন অসুস্থ বেগম জিয়া। দলীয় নেতারা তার উন্নত চিকিৎসা এবং মুক্তির জন্য আন্দোলন করে আসছেন। সর্বশেষ সোমবার সাক্ষাৎ শেষে দলের নেতারা জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই। ঈদের দিন দলের সিনিয়র নেতারা তার পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা জানালেও তার সুস্থতার জন্য প্রার্থনা কামনা করেন।

ঈদের দিনে বাসার রান্না করা খাবার গ্রহণ করেছেন খালেদা জিয়া। বাহিরে না যেতে পারলেও পরিবারের ছোট শিশুরা সঙ্গ দেন বেগম জিয়ার। তার ভাগনে ও ছেলের দিকের নাতি-নাতনিদের সঙ্গে গল্প করেই কাটিয়েছেন বেশ কিছু সময়।

আদালতের আদেশে বেগম জিয়াকে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পরিত্যক্ত পুরোনো কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। ওই বছরের ঈদুল ফিতর ও ঈদুল আজহা তিনি সেই পরিত্যক্ত কারাগারে কাটান।

২০১৯ সালে বন্দি অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের এক রুমেই কেটে যায় ঈদুল ফিতর ও ঈদুল।

করোনাভাইরাসের সংক্রমণের মুখে ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষে গুলশানের ফিরোজা তার নিজ বাসাতেই রাখা হয় বেগম জিয়াকে। সে বছরের দুইটি ঈদ পালন করেন বাসাতে।

২০২১ সালে ঈদুল ফিতরের দিনটি কাটান হাসপাতালের রুমে। তবে ঈদুল আজহার সময় তিনি ফিরোজাতেই ছিলেন। তার পরের ২০২২, ২০২৩ এবং চলতি বছরের ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করেন ফিরোজাতেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com