1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

অজি শিবিরে প্রথম আঘাত হানলেন রিশাদ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ২১১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ব্যাটিং সহায়ক উইকেট পেইয়েও বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতার দিনে বোলিংয়েও শুরুটা হয়েছে হতাশার। শুরুর পাওয়ার প্লেতে কোনো উইকেট শিকার করতে পারেনি বাংলাদেশ। সপ্তম ওভারে প্রথমবার বোলিংয়ে এসে উইকেটের দেখা পেলেন রিশাদ হোসেন।

এখনও পর্যন্ত ৭ ওভারে ১ উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬৫ রান। জয়ের জন্য ৭৮ বল থেকে তাদের আরও প্রয়োজন ৭৬ রান।

ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা উড়ন্ত শুরু পেয়েছে অস্ট্রেলিয়া। ইনিংসের দ্বিতীয় বলেই শেখ মেহেদিকে রিভার্স সুইপে বাউন্ডারি হাঁকান ডেভিড ওয়ার্নার। এই অজি বোলারদের থিতু হওয়ারই সুযোগ দেননি। আরেক ওপেনার ট্রাভিস হেডও একই পথে হেটেছেন। দুই ওপেনারের সাবলীল ব্যাটিংয়ে শুরুর পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫৯ রান তুলে অস্ট্রেলিয়া।

পাওয়ার প্লে শেষে বোলিংয়ে আসেন রিশাদ হোসেন। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বল হওয়ার পরই ম্যাচে হানা দেয় বৃষ্টি। অবশ্য সেটার স্থায়িত্ব ছিল দুই-তিন মিনিট। এরপর মাঠ প্রস্তুতের কাজও চলছিল। তবে মিনেট দশেক পরই আরেক দফা বৃষ্টি নামে। সবমিলিয়ে ২০ মিনিটের মত খেলা বন্ধ ছিল।

বৃষ্টির পর খেলা শুরু হলে উইকেটের দেখা পায় বাংলাদেশ। সপ্তম ওভারের পঞ্চম বলে ট্রাভিস হেডকে বোল্ড করেন এই লেগি। সাজঘরে ফেরার আগে ২১ বলে ৩১ রান করেছেন এই ওপেনার।

এর আগে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। তাছাড়া ৪০ রান এসেছে তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে। অস্ট্রেলিয়ার হয়ে ২৯ রানে ৩ উইকেট শিকার করেছেন প্যাট কামিন্স। তাছাড়া ২ উইকেট পেয়েছেন অ্যাডাম জাম্পা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com