1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

খালেদা জিয়ার কিছু হলে দায় নিতে হবে সরকারকে: টুকু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ২১৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় ক্রমাগত বাধা দিয়ে যাচ্ছে সরকার, বলে অভিযোগ করেন তিনি।

রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি।

যুবদলের সাবেক এই সভাপতি আরও বলেন, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসায় সম্পূর্ণ মিথ্যা মামলায় সাজা দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য খালেদা জিয়াকে আটক করে রাখা হয়েছে। পরবর্তীতে গৃহবন্দি করে রাখা হয়েছে। খালেদা জিয়ার মেডিকেল বোর্ড বারবার বলেছে ম্যাডামের যে চিকিৎসা দরকার তা দেশে নাই। তার বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাক্তিগত প্রতিহিংসায় তাকে হত্যা করার জন্য সুচিকিৎসা করতে দিচ্ছে না।

মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আব্দুল আউয়াল মিন্টু, ড. আসাদুজ্জামান রিপন, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com