1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

যুগ্ম মহাসচিবদের জ্যেষ্ঠতা ঠিক করল বিএনপির হাইকমান্ড, কার পরে কে?

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৬৮ বার দেখা হয়েছে

বঙ্খনিউজবিডি ডেস্ক: বিএনপিতে যুগ্ম মহাসচিব একটি আকাঙিক্ষত পদ। এই পদে কাজের ব্যাপ্তি অনেক। অনেকটা সংগঠনের মেরুদণ্ড বলা চলে এই পদাধিকারীদের। সম্প্রতি সাংগঠনিক পদবিন্যাসে যুগ্ম মহাসচিব পদে রদবদল আনা হয়েছে। বেশ কয়েকজন যুগ্ম মহাসচিবকে অন্যান্য পদে নিয়ে গিয়ে নতুনদের জায়গা করে দেওয়া হয়েছে। এবার যুগ্ম মহাসচিবদের জ্যেষ্ঠতা ঠিক করে দেওয়া হয়েছে।

সেই সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিবদের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত থাকার নির্দেশ দিয়েছে দলটির হাইকমান্ড। একই সঙ্গে যুগ্ম মহাসচিবদের পদ জ্যেষ্ঠতার ভিত্তিতে নির্ধারণ করে দেওয়া হয়েছে। শনিবার দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তাদের ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সূত্রমতে, নতুন তিনজন যুগ্ম মহাসচিব ঘোষণার সময় জ্যেষ্ঠতার ভিত্তিতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠে। শনিবারের বৈঠকে তা ঠিক করে দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সে অনুযায়ী সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পর জ্যেষ্ঠতার ভিত্তিতে অন্য যুগ্ম মহাসচিবরা হলেন- খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, হাবিব-উন-নবী খান সোহেল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও আব্দুস সালাম আজাদ।

সিনিয়র যুগ্ম মহাসচিব ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রুহুল কবির রিজভীকে কেন্দ্রীয় কার্যালয়ে সব সময়ই পান নেতাকর্মীরা। এর বাইরে শনিবার কেন্দ্রীয় কার্যালয়ে সকাল থেকে রাত পর্যন্ত উপস্থিত থাকবেন হাবিব উন-নবী খান সোহেল, রোববার ও বৃহস্পতিবার আব্দুস সালাম আজাদ, সোমবার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মঙ্গলবার সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও বুধবার থাকবেন খায়রুল কবির খোকন। এর মাধ্যমে কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের আরও পদচারণা বাড়বে ও নানা কর্মকাণ্ডেও আগের চেয়ে গতিশীলতা আসবে বলে মনে করছেন হাইকমান্ড। এখনো যুগ্ম মহাসচিবের দুটি পদ শূন্য রয়েছে।

জানতে চাইলে যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি যুগান্তরকে বলেন, বৈঠকে আগামী দিনের আন্দোলনসহ নানা বিষয়ে করণীয় নিয়ে কিছু পরামর্শ নেওয়া হয়েছে। যা নিয়ে স্থায়ী কমিটিতে আলোচনা হবে। এছাড়া নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এখন থেকে নিয়মিত বসবেন যুগ্ম মহাসচিবরা। এরই অংশ হিসাবে আজ (সোমবার) কেন্দ্রীয় কার্যালয়ে আছি।

এর আগে বিএনপির চার যুগ্ম মহাসচিবকে উপদেষ্টা করা হয়। তারা হলেন-মাহবুবউদ্দিন খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল, হারুন অর রশিদ ও আসলাম চৌধুরী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com