1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মোঃ শাহ্ কামাল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ২৬৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : স্কাউটস এর জাতীয় কাউন্সিলের ৫২তম বার্ষিক (ত্রৈবার্ষিক) সাধারণ সভা (৬ জুলাই) বাংলাদেশ স্কাউটস এর সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, এমপির সভাপতিত্বে ওসমানী স্মৃতি মিলনায়তন, ঢাকায় অনুষ্ঠিত হয়। সাবেক মন্ত্রিপরিষদ সচিব, কবির বিন আনোয়ার এর প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে উপস্থিত কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার (সিএনসি) পদে নির্বাচিত হয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ড. মোঃ শাহ্ কামাল। দীর্ঘ ৫ দশকেরও বেশি সময় ধরে স্কাউটিং আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে ইউনিট থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। উল্লেখযোগ্য, বাংলাদেশ স্কাউটসের কোষাধ্যক্ষ, জাতীয় কমিশনার (সংগঠন এবং সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য), জাতীয় উপ কমিশনার (উন্নয়ন), গ্রুপ সম্পাদক, গ্রুপ সভাপতি, উপজেলা সভাপতি, জেলা সম্পাদক, জেলা কমিশনার, জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

দেশব্যাপি স্কাউট আন্দোলনের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটসের দ্বিতীয় সর্বোচ্চ অ্যাওয়ার্ড “রৌপ্য ইলিশ” এবং সর্বোচ্চ অ্যাওয়ার্ড “রৌপ্য ব্যাঘ্র” পদকে ভূষিত হয়েছেন। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেয়ার পরে বাংলাদেশ স্কাউটসের হিসাব বিভাগ বিশ্ব স্কাউট সংস্থা কর্তৃক জিস্যাট মূল্যায়নে ১০০ ভাগ সফলতা অর্জন করে।

তাঁর স্ত্রী মিসেস ফারজানা সিদ্দিকা বাংলাদেশ স্কাউটস, চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা স্কাউটস এর জে.কে মুক্ত স্কাউট গ্রুপের সভাপতির দায়িত্ব পালন করছেন। ৩ (তিন) কন্যা সন্তানের জনক ড. মোঃ শাহ্ কামাল চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com