1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

পারস্য উপসাগর থেকে বিদেশি সেনা প্রত্যাহার করতে হবে: ফ্রান্সকে ইরান

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৩৯৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি পারস্য উপসাগর থেকে সব বহিঃশক্তি বিশেষ করে মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেছেন, বিদেশি সেনা উপস্থিতি এ অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করছে।

তিনি ভারত মহাসাগরে অবস্থিত ফ্রান্সের রেউনিওঁ দ্বীপে ফরাসি নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল পিয়েরে ভ্যান্ডিয়ারের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান। ভারত মহাসাগরীয় নৌ সিম্পোজিয়ামের অবকাশে বুধবার ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

অ্যাডমিরাল খানজাদি বলেন, “পারস্য উপসাগর ও ওমান সাগর দীর্ঘকাল ধরে একটি স্থিতিশীল অঞ্চল হিসেবে বিবেচিত হয়ে আসলেও বিগত বছরগুলোতে বহিঃশক্তির উপস্থিতির কারণে এখানে উত্তেজনা ও অস্থিতিশীলতা বিরাজ করছে। বিশেষ করে মার্কিন সেনা উপস্থিতির কারণে পারস্য উপসাগরীয় দেশগুলোর নৌবাহিনীগুলোর মধ্যে সংলাপ ও সহযোগিতা প্রতিষ্ঠা করা যাচ্ছে না।”

ইরানের নৌ কমান্ডার বলেন, বর্তমানে ফ্রান্সসহ আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর রণতারী পারস্য উপসাগরে অবস্থান করছে। তবে ইরান এসব রণতরী ও এ অঞ্চলে মোতায়েন বিদেশি সেনাদের গতিবিধি পর্যবেক্ষণে রেখেছে। অ্যাডমিরাল খানজাদি বলেন, পারস্য উপসাগরের নিরাপত্তা একমাত্র এ অঞ্চলের দেশগুলোর মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব; অন্য কোনো উপায়ে নয়।

বৈঠকে ফরাসি নৌবাহিনীর কমান্ডার ইরানের নৌবাহিনীর সঙ্গে তার বাহিনীর যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি করার আহ্বান জানান। তিনি বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর চাপ সৃষ্টি করার জন্য পারস্য উপসাগরে বিপুল সংখ্যক সেনা পাঠাতে ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়েছিলেন। কিন্তু প্যারিস সে আহ্বানে সাড়া দেয়নি।

অ্যাডমিরাল পিয়েরে ভ্যান্ডিয়ারে দাবি করেন, পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ওই অঞ্চলে ইউরোপীয় সেনা মোতায়েন রাখা জরুরি। তিনি বলেন, “তবে আমরা পারস্য উপসাগরে কখনোই কোনো মার্কিন সামরিক অভিযানে অংশগ্রহণ করিনি।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com