1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

খুলনায় ও বরিশালে রোববার ১৬ ঘণ্টা কারফিউ শিথিল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ১৭৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কোটা সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতার প্রেক্ষাপটে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি রেখেছে সরকার। তবে বিগত কয়েকদিনে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটায় আগামীকাল রোববার (২৮ জুলাই) থেকে চলমান কারফিউ আরও শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে বরিশাল ও খুলনা জেলায় ১৬ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে এদিন।

শনিবার (২৭ জুলাই) রাতে বরিশাল ও খুলনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে এ তথ্য।

বরিশালের জেলা প্রশাসক শ‌হিদুল ইসলাম বলেছেন, ‘জেলায় সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। তবে রাত ১০টার পর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কারফিউ বহাল থাকবে।’

এ প্রসঙ্গে বরিশাল মেট্রোপ‌লিটন পু‌লিশ ক‌মিশনার জিহাদুল ক‌বির বলেন, ‘রোববার নগরীতে ১৬ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। তবে রাত ১০টার পর থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ বহাল থাকবে। কারফিউ শিথিল থাকাকালীন শান্তি শৃঙ্খলা ও জন‌নিরাপত্তার স্বা‌র্থে সকল প্রকার গণজমায়েত, মি‌ছিল ও জনসমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।’

খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেছেন, খুলনা মহানগরী ও জেলায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় কারফিউ আরও শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় খুলনা জেলায় রোববার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৬ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com