1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

১৫ আগস্টের নামে বিশৃঙ্খলা হলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে: হাসান সরকার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৪৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, যে দলের নেত্রী তার নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিয়ে পলায়ন করে তার দলের আর কোনো অস্তিত্ব থাকে না। বিএনপি কখনো নেতাকর্মীদের বিপদে ফেলে পালিয়ে যায় না। এতেই বুঝা যায় প্রকৃত দেশ প্রেমিক কারা।

তিনি আরও বলেন, আমরা ১৪ ও ১৫ আগস্ট খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছি। কেউ যদি ১৫ আগস্টের নামে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

বুধবার বিকেলে গাজীপুরের টঙ্গীবাজার এলাকায় ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাজীপুর মহানগর বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, রাশেদুল ইসলাম কিরণ, আব্দুর রহিম খান কালা।

এতে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহানগর যুবদলের আহবায়ক সাজেদুল ইসলাম, বিএনপি নেতা ইসমাইল সিকদার বসু, জসিম উদ্দিন বাট, জাহাঙ্গীর আলম ভেন্ডার, নাজমুল হোসেন মণ্ডল, নবীন হোসেন, কামরুল ইসলাম কামু, রাতুল ভূঁইয়া, হাবিবুর রহমান আজাদ, বিল্লাল হোসেন, অ্যাডভোকেট শহীদুল ইসলাম, আমির হোসেন মরু, মশিউর রহমান, সোহেল চৌধুরী প্রমুখ।

শেষে একটি বিরাট মিছিল টঙ্গীবাজার, বাটাগেটসহ ঢাকা-ময়মনসিংহ সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে স্টেশনরোডে গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com